২২ অক্টোবর, ২০২৫ তারিখে এসএমসি’র পিঙ্ক স্টার নেটওয়ার্কের অধীনে
বেসরকারী পর্যায়ে দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবা প্রদান কার্যক্রমের
আওতায় বগুড়া জেলার টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩৫ জন গাইনী ও প্রসূতি
বিশেষজ্ঞদের প্রশিক্ষন দেয়া হয়। এছাড়াও গর্ভকালীন মা’য়ের অপুষ্টি ও কম জন্ম ওজনের
শিশু জন্ম হ্রাসে মাল্টিপল
মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট (MMS) এর উপর আলোচনা করেন এসএমসি’র প্রতিনিধি ডাঃ হামিদুল হক
সিরাজী। অন্যান্যের মধ্যে অধ্যাপক ডা: সুলতানা রাজিয়া, সভাপতি, ডা: মোসা: হাসিনা
আক্তার, সাধারন সম্পাদক, ওজিএসবি বগুড়া বিভাগ, টিএমএসএস মেডিকেল
কলেজ এন্ড হাসপাতালের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ডা: মতিউর রহমান এবং পরিচালক
ডা: মো: এফ. এম. মুসা আল মনসুর কর্মশালায় উপস্থিত ছিলেন এবং তাদের বক্তব্য প্রদান
করেন।বগুড়া ট্রেনিং টিমের ডা: জুলফিকার ইবনে জাফর প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা
করেন।